Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ছিনতাইকারীদের কোপে ঢাকায় ট্রেন যাত্রীসহ আহত ৩

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানীতে পৃথক ঘটনায় ছিনতাইকারীদের কোপে ৩ জন আহত হয়েছে। তারা হলেন-রিকশাচালক শফিকুল ইসলাম, হোটেল কর্মচারী সুজন ও ট্রেনযাত্রী ওমর ফারুক শাওন। শুক্রবার রাত ও শনিবার ভোরে এ তিনটি ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত রিকশাচালক শফিকুলের ছেলে রায়হান জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কামরাঙ্গীরচর লোহার ব্রিজের ঢাল সংলগ্ন বালুর মাঠে ৩/৪ জন ছিনতাইকারী তার বাবাকে ছুরিকাঘাত করে হাত ও পায়ে গুরুতর জখম করে। তবে ছিনতাইকারীরা তার কাছ থেকে কিছুই নিতে পারেনি। আহত সুজনের ভগ্নিপতি শওকত আহমেদ জানান, শনিবার ভোরে উত্তর শাহজাহানপুরে তার শ্যালক সুজনকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুই ছিনতাইকারী।

এদিকে শুক্রবার রাতে বিমানবন্দরে ট্রেনের ভেতরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওমর ফারুক শাওন নামে এক যাত্রী আহত হয়েছেন। শাওনের শ্বশুর নাহিদ হাসান জানান, গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর রেল স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন শাওন। ট্রেনটি স্টেশন ছাড়ার পরপর ৪ ছিনতাইকারী তাকে পেটে ছুরিকাঘাত করে নগদ তিন হাজার টাকা নিয়ে গেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম