Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

দোহারে বসতঘরে আগুন

সন্তান ও নাতিকে বাঁচিয়ে পুড়ে মারা গেলেন স্বামী-স্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নবাবগঞ্জের দোহারে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় বসতঘরে লাগা আগুনের লেলিহান শিখা থেকে দুই মেয়ে ও এক নাতিকে বাঁচাতে পারলেও শেষ পর্যন্ত নিজেদের রক্ষা করতে পারেননি স্বামী-স্ত্রী। শুক্রবার রাতে উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামের এ দুর্ঘটনায় মারা গেছেন আব্দুস সালাম শিকদার (৫৭) ও তার স্ত্রী নাসিমা বেগম (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত দেড়টার দিকে হঠাৎ স্থানীয় সালাম শিকদারের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। এতে ঘরে থাকা পাঁচ সদস্য আটকে পড়েন। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এর ভয়াবহতা বুঝতে পেরে সঙ্গে থাকা শিশুদের বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন নাসিমা বেগম। তিনি জানালা দিয়ে একে একে তিন শিশুকেই বাইরে বের করে দেন। আর আগুনের মধ্যেই ভেতর তারা আটকা পড়েন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একই সঙ্গে খবর দেওয়া হয় দোহার থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে দুজনেই পুড়ে মারা গেছেন। তবে প্রাণে বেঁচে গেছে তাদের দুই সন্তান জান্নাতুল (১১) ও খাদিজা (৭) এবং এক নাতি (৩)।

আগুনে টিন ও কাঠের ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত, তা এখনো নিশ্চিত করে বলতে পারেননি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করেন তারা। তবে নাশকতার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। নিহত দম্পতির মেয়ে জান্নাতুল জানান, তাদের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। তালা দিয়ে আগুন লাগানো হয়েছে বলে দাবি করেন তিনি। দোহার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তামিম হাওলাদার বলেন, আগুন আগেই ঘরের ভেতর ছড়িয়ে পড়েছিল। সংবাদ পাওয়ার ৭ মিনিটের মধ্যে আমাদের ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। ৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। উদ্ধারকর্মীরা লাশ উদ্ধারের পর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, অগ্নিকাণ্ডে আব্দুস সালাম ও স্ত্রী নাসিমা বেগম ঘটনাস্থলেই মারা যান। পরে তাদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এটি নাশকতা নাকি দুর্ঘটনা-সবদিক খতিয়ে দেখা হচ্ছে। এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত সালাম শিকদার দম্পতির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ঢাকা-১ আসনের সংসদ-সদস্য খন্দকার আবু আশফাক। তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় প্রশাসনকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতার নির্দেশ দিয়েছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম