কাপাসিয়ায় নদীতে মিলল অজ্ঞাত লাশ
Advertisement
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কাপাসিয়ার রায়েদ ইউনিয়নে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার কচুরিপানার সঙ্গে নদীতে লাশটি ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ লাশ উদ্ধারে করে। পুলিশের ধারণা ওই ব্যক্তিকে কয়েকদিন আগে কে বা কারা হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দিয়েছে। ওসি শাহিনুর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি উজান থেকে নদীর স্রোতে ভেসে এসেছে। মৃত্যুর কারণ উদঘাটনে তারা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন।
