Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

আড়াইহাজারে দুই ভাইকে কুপিয়ে স্বর্ণালংকার লুট

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আড়াইহাজারে বুধবার মধ্যরাতে মুকুন্দি এলাকায় শাহ আলমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ৯-১০ জনের দল ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয়। এ সময় বাড়ির মালিক ও তার ভাইকে কুপিয়ে জখম করে। জানা যায়, ডাকাতদল বাড়ির গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে বসতঘরের দরজা ভেঙে দেশীয় অস্ত্র নিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে। ডাকাতরা শাহ আলমের ঘর থেকে প্রায় ছয় ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ ১৫ হাজার টাকা লুট করে। একই ভবনে থাকা তার ভাই জানে আলমের ঘর থেকে প্রায় সাত ভরি স্বর্ণালংকার ও ৭০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় বাধা দিলে বাড়ির মালিক শাহ আলমকে কুপিয়ে জখম করে। তার ভাই জানে আলমকেও মারধর করা হয়। ওসি আলাউদ্দিন বলেন, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম