Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ফতুল্লায় দোকানে ঢুকে ডিশ ব্যবসায়ীকে হত্যা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ ও ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকায় নাছির উদ্দিন নামের এক ডিশ ব্যবসায়ীকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ছুরিকাঘাতে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার ‘ফ্রেন্ডস ক্যাবল’ অফিসে এ ঘটনা ঘটে। নাছির ওই ব্যবসা প্রতিষ্ঠানটি চালাতেন এবং তিনি চানমারী মাউড়াপট্টি এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাছির তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। দুপুর ১টার দিকে তার ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত স্থানীয় খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক আলাউদ্দিন জানান, ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি হাতে কালো পাঞ্জাবি পরিহিত একজনকে দৌড়ে মাইক্রোস্ট্যান্ডের দিকে চলে যেতে দেখেছেন।

নাছিরের স্ত্রী সায়মা আক্তার জানান, ডিশ ব্যবসা নিয়ে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে নাছিরের বিরোধ চলছিল। তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

খানপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইরফান খান জানান, নাছিরের শরীরে তিনটি ধারালো অস্ত্রের ক্ষতচিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, হত্যাকাণ্ডে ব্যবহার করা ছুরি উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে হত্যাকারীকে চিহ্নিতের কাজ চলছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম