ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক আহত
Advertisement
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং নদীর পাড় এলাকায় শুক্রবার রাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মোহাম্মদ হৃদয় নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি সিটি করপোরেশনের সুইপার হিসাবে কর্মরত। পরে তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। হৃদয়কে হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী মো. মামুন বলেন, শুক্রবার রাত আটটার দিকে বাসায় যাওয়ার পথে আদাবর ১০ নম্বর গলি, শ্যামলী হাউজিং নদীর পাড় এলাকায় পৌঁছালে এলাকার চিহ্নিত ছিনতাইকারী কিলার আবু সাইদ, মাউরা সোহেল, শাহিন ও আমির তার পথরোধ করে। পরে তারা হৃদয়ের মাথা ও বাম হাতের কাঁধে ছুরিকাঘাত করে। এ সময় তার কাছে থাকা নগদ ২০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
