ফতুল্লায় বিএনপি নেতার ছেলের রামদার কোপে মিস্ত্রি আহত
Advertisement
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফতুল্লায় নামাজ পড়ে বাসায় যাওয়ার পথে বিএনপি নেতার ছেলের রামদার কোপে গুরুতর আহত হয়েছেন কলমিস্ত্রি ইমন। এসময় এলাকাবাসী এগিয়ে এসে তাদের হামলা থেকে উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান। শনিবার রাতে এশার নামাজের পর কাশিপুরের ৩নং ওয়ার্ডের চর নরসিংপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, কাশিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল বেপারীর ছেলে মাহফুজ ও ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি ফয়সাল প্রায় ১৫০ থেকে ২০০ জন কিশোর নিয়ে এলাকায় মহড়া দিচ্ছিল। এসময় কলমিস্ত্রি ইমন (২৮) মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় যাচ্ছিলেন। ইমন তাদের সামনে পড়ায় অনর্থক মাহফুজ রামদা দিয়ে তার হাতে কোপ দেয়। এতে হাতের মাংস কেটে হাড় বেরিয়ে যায়। তখন এলাকাবাসী তাৎক্ষণিকই প্রতিবাদ করেছে এবং জানতে চেয়েছে কি কারণে ছেলেটিকে কোপ দিলে। এ সময় তারা এলাকাবাসীকে যার যার কাজ করার কথা বলে চলে যায়।
ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
