Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে ঘুমন্ত ভাইকে হত্যা

ফতুল্লায় ঘাতক গ্রেফতার

Advertisement

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে ঘুমন্ত ছোট ভাইকে কুপিয়ে হত্যাকারী উজ্জ্বলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে শরীয়তপুরের চরাঞ্চল থেকে তাকে গ্রেফতার করা হয়। নিহত মো. মোহন ধর্মগঞ্জ চতলার মাঠ সোনার বাংলা রোডের ফাজিলপাড়া এলাকার মো. বাবুল মিয়ার ছেলে। গত শুক্রবার ভোরে নিজ বাড়িতে ঘটনার পরপরই পালিয়ে যায় উজ্জ্বল। পুলিশ জানায়, উজ্জ্বল মাদকাসক্ত। এজন্য পরিবারের কেউ তার সঙ্গে বেশি কথা বলতেন না। অনেকটা অবহেলা করতেন। তার ছোট ভাই মোহন গার্মেন্টে ভালো বেতনে কাজ করতেন। পরিবারের সবার মতো উজ্জ্বলের স্ত্রীও মোহনকে গুরুত্ব দিত এবং ভালোবাসত। উজ্জ্বল তার স্ত্রীর সঙ্গে মোহনের পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করত। ওই সন্দেহের জেরেই মোহনকে হত্যা করে উজ্জ্বল।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম