Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

সোনারগাঁয়ে নাসিরুদ্দীন পাটওয়ারীর ভিডিও পোস্ট

এনসিপি কর্মীকে পেটাল জিয়া পরিষদ নেতা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (না.গঞ্জ)

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দীন পাটওয়ারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় সোনারগাঁয়ে এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে। জামপুর ইউনিয়নের শহীদ জিয়া পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেনের বিরুদ্ধে ওই অভিযোগ উঠেছে। রোববার উপজেলার জামপুর ইউনিয়নের শিরাব আইডিয়াল কলেজের সামনে এ ঘটনা ঘটে। আহত এনসিপি কর্মী মোবাশ্বির হোসাইন তামিম ৬ জনকে আসামি করে সোনারগাঁ থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, রোববার সকালে মোবাশ্বির হোসাইন তামিম ফেসবুক আইডিতে এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দীন পাটওয়ারীর একটি ভিডিও পোস্ট করেন। এ পোস্ট দেখে জিয়া পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন মোবাইল ফোনে তাকে আইডিয়াল কলেজের সামনে ডেকে নিয়ে যায়। পরে তামিম কলেজের পাশে রবিউল ও আমিনুলের দোকানের সামনে আসতেই ইমরানের নেতৃত্বে তুহিন, আকাশ, আবু জজ, মামুন ও সিহাব তার ওপর হামলা চালায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধারের পর সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। অভিযুক্ত ইমরান হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম