Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

সাভারে চাঁদার দাবিতে দোকানে তালা

হামলায় আহত ৮

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সাভারে ৫০ লাখ টাকা চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ও ব্যবসায়ীকে মারধর করে দোকানে তালা মেরে দিয়েছে সন্ত্রাসীরা। অভিযোগ উঠেছে চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসীরা ওই ব্যবাসায়ীকে টেনেহিঁচড়ে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। তারা এখন ভয়ে পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। অভিযোগ দেওয়ার পরও মামলা বা গ্রেফতার হয়নি কেউ। রোববার সকালে সাভারের রাজফুলবাড়িয়া বাজারে ব্যবসায়ী স্বাধীন সাহার লক্ষণ স্টোরে হামলার এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় ভুক্তভোগী ওই ব্যবসায়ী ও কর্মচারীসহ ৮ জন আহত হয়েছেন। তিনজন গুরুতর আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়েরের পর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সাভার ট্যানারি ফাঁড়ির উপ-পরিদর্শক ফারুক হোসেন জানান, ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম