Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

মুগদায় মাথাবিহীন ৭ টুকরা লাশ উদ্ধার

Advertisement

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মুগদায় মাথাবিহীন ৭ টুকরা লাশ উদ্ধার

Advertisement

রাজধানীর মুগদা থেকে মাথাবিহীন অজ্ঞাত পরিচয় লাশের খণ্ডিত সাত টুকরা উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে মান্ডার আব্দুল গনি রোডের ‘শাহনাজ ভিলা’ থেকে এগুলো উদ্ধার করা হয়। পুলিশের দাবি, এগুলো পলিথিনে মোড়ানো ছিল। নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও পুলিশের ধারণা, এগুলো কোনো পুরুষের লাশের খণ্ডিত অংশ।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, উদ্ধার হওয়া লাশের টুকরাগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। জানা যায়, শাহনাজ ভিলার বেজমেন্টের নিচে পলিথিনে মোড়ানো সন্দেহভাজন কিছু দেখে স্থানীয়রা মুগদা থানা-পুলিশকে খবর পাঠায় । পরে পুলিশ গিয়ে পলিথিন খুলে এগুলো উদ্ধার করে।

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে অন্য কোনো স্থানে হত্যা করেছে এবং হত্যার প্রমাণ মুছতে লাশের খণ্ড খণ্ড অংশ এ এলাকায় রেখে গেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম