টঙ্গীতে বিএনপি নেতার বাড়িতে হামলা ও গুলি
ছেলেসহ আহত ৪
Advertisement
টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের টঙ্গীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বিএনপি নেতা বিল্লাল হোসেনের বাড়িতে হামলা ও গুলি বর্ষণ করেছে দুর্বৃত্তরা। এ সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় তারা। এ ঘটনায় বিএনপি নেতার ছেলেসহ অন্তত চারজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। আহতরা হলেন-বিএনপি নেতার ছেলে আবির হোসেন আলোক, দত্তপাড়া এলাকার আব্দুল রশিদের ছেলে রাহাত হোসেন, আউচ পাড়া এলাকার ইব্রাহিম খলিলের ছেলে নাহিদুল ইসলাম ও দিঘির পাড় এলাকার হেলাল উদ্দিনের ছেলে রিয়াজ।
বিএনপি নেতা জানান, ওয়ারিশ সংক্রান্ত জটিলতা নিয়ে দীর্ঘদিন যাবৎ একটি পক্ষের সঙ্গে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার তারা সমস্যা সমাধান করে জমি রেজিস্ট্রেশন করার কথা ছিল। কিন্তু বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা আসেননি। পরে শুক্রবার রাত আটটার দিকে স্থানীয় সন্ত্রাসী আদনান খান অজ্ঞাত দেড় শতাধিক লোকজন নিয়ে তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।
