Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ স্বজনদের দাবি হত্যা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ০১ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সোনারগাঁয়ের ভাদুড়িকান্দা থেকে রোববার দুপুরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ তৃশা আক্তারকে (২১) হত্যা করে তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক। নিহত তৃশা আক্তার ওই এলাকার মৃত নুরুল ইসলামের মেয়ে। গৃহবধূর পরিবারের দাবি, বোনকে তার বাড়িতে আনতে যাওয়াকে কেন্দ্র করে শ্বশুরের সঙ্গে রোববার তৃশার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তৃশা নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তার বাপের বাড়ির লোকজনদের অবহিত করা হয়। স্বজনরা এসে তৃশাকে ঘরের চালার কাঠের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সেলিম হোসেন জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম