Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলচেষ্টায় সংঘর্ষ

Advertisement

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের সময় দুপক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামে সুলতান উদ্দিন গং-এর সঙ্গে তাইজুল ইসলাম গং-এর জমিসংক্রান্ত বিরোধে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় সংবাদ সম্মেলনে সুলতান উদ্দিন বলেন, প্রায় ৫০ বছর তারা এ জমি ভোগদখল করে আসছেন। প্রতিপক্ষ তাইজুল গং এ জমির মালিকানা দাবি করে আদালতে মামলা করে এবং আদালত থেকে নিষেধাজ্ঞা জারি করেন। নিজেদের করা নিষেধাজ্ঞা অমান্য করে তারা জোরপূর্বক জমিতে কলাগাছ লাগাতে গেলে উভয় পক্ষের মধ্যে এ সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের ৭ জন আহত হন। আহতরা হলেন বেড়াইদেরচালা এলাকার সমলা খাতুন, সাইফুল ইসলাম, মাসুদা আক্তার, বিথী আক্তার, শহীদুল, হেলাল ও মাসুদ রানা। এ ঘটনায় উভয় পক্ষ অভিযোগ দায়ের করেছে। স্থানীয় সংসদ-সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম