শ্রীনগরে প্রবাসীকে কুপিয়ে জখম
Advertisement
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শ্রীনগরে ফুটবল মাঠে বাগবিতণ্ডা কেন্দ্র করে রোকনুজ্জামান রোকন নামে কাতার প্রবাসী এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার সন্ধ্যায় শ্রীনগরের দত্তপাড়া পূর্ব দেউলভোগ মাঠে এ হামলার ঘটনা ঘটে। আহত রোকন খৈয়াগাঁও গ্রামের ফ্রান্স প্রবাসী জামাল শেখের ছেলে। সে কাতার থেকে দুই মাসের ছুটিতে বাংলাদেশে এসেছে। এলাকাবাসী জানায়, খৈয়াগাঁওয়ের আনোয়ারের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনা কেন্দ্র করে সন্ধ্যায় ১০-১২ জনের একটি সন্ত্রাসী বাহিনী রোকনের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা প্রবাসী রোকনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার মোটরসাইকেলটিও ভাঙচুর করে। শ্রীনগর থানার ওসি তদন্ত মিল্টন দত্ত জানান, অভিযোগ পেয়েছি তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
