ছিনতাইকারীর ছুরিতে যাত্রাবাড়ীতে যুবক আহত
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে খন্দকার ইফতেখারুল ইসলাম (৩৭) নামে এক যুবক আহত হয়েছেন। তিনি ভ্যাকসিন (টিকা) কোম্পানিতে চাকরি করেন। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহত খন্দকার ইফতেখারুল জানান, যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের ঢালে রিকশাযোগে যাওয়ার সময় অজ্ঞাত চার ছিনতাইকারী রিকশা গতিরোধ করে তার পিঠের বাম পাশে ছুরিকাঘাত করে। তার কাছে থাকা পাঁচ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় নিজ বাসায় চলে যান খন্দকার ইফতেখারুল ইসলাম। পরে সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। তিনি আরও জানান, ভোররাতে গ্রাম থেকে ঢাকায় এসে রিকশা থেকে বাসায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
আহত খন্দকার ইফতেখারুল ইসলামের গ্রামের বাড়ি মেহেরপুর সদরে। বর্তমানে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় থাকেন।
