Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

টঙ্গীবাড়ীতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

বাবা-ছেলে আটক

Advertisement

Icon

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

টঙ্গীবাড়ীতে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে জরিপ শেখ নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার চাঠাতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় অভিযুক্ত বাবা ইউসুফ শেখ ও ছেলে পলাশকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, সকালে নিহতের স্ত্রী ফাতেমা বেগমকে মারধরের ঘটনার জেরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ইউসুফের বাড়িতে যান জরিপ শেখ। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে ইউসুফ ও তার ছেলে পলাশ দা-কুড়াল নিয়ে হামলা চালায়। ইউসুফের কুড়ালের আঘাতে গুরুতর আহত হন জরিপ শেখ। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি মনিরুল হক ডাবলু জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম