Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

শ্রীপুরে মারধরে আহত যুবকের মৃত্যু

Advertisement

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত আজিজুল ইসলাম (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে একই দিন বেলা ৩টার দিকে বরমীর পাইটালবাড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত আজিজুল ইসলাম পাইটালবাড়ির হানিফ মিয়ার ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আজিজুল ও তার ছোট ভাই তাজুল ইসলামের মধ্যে কথা কাটাকাটি চলছিল। এ সময় পূর্বশত্রুতার জেরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী শামীম, জামাল উদ্দিন ফকির, হৃদয়, শাহীনসহ তাদের সহযোগীরা লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে আজিজুলের ওপর অতর্কিত হামলা চালায়। এলোপাতাড়ি মারধরে তার মাথায় গুরুতর জখম হলে ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং প্রচুর রক্তক্ষরণ হয়। স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার ওসি শাহীনুর আলম বলেন, মারধরের ঘটনায় একটি মামলা নেওয়া হয়েছিল। পরে ভিকটিমের মৃত্যুর পর সেটি হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম