Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

সোনারগাঁয়ে এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি রাস্তা বন্ধের অভিযোগ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (না.গঞ্জ)

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সোনারগাঁ পৌরসভার ফতেকান্দির এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নেতা অনিক খাঁন সিয়ামের বিরুদ্ধে সরকারি রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ করায় এনসিপি নেতা বুধবার সকালে প্রতিপক্ষের বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় ভুক্তভোগী সরকারি পরিষেবা ৯৯৯ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা যায়, সোনারগাঁর ফতেকান্দির পিয়ার আলীর ছেলে নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির যুগ্ম সদস্য সচিব অনিক খান সিয়ামের সঙ্গে প্রতিবেশী তাইজুল ইসলামের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে তাইজুল ইসলাম বাদি হয়ে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে গত ২ এপ্রিল একটি মামলা করেন। মামলা দায়েরের বিষয়টি জানতে পেরে মঙ্গলবার রাতে সিয়ামের লোকজন মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। বুধবার সকালে রাস্তা বন্ধের প্রতিবাদ করায় এনসিপি নেতা সিয়ামের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র রামদা, হকিস্টিক, লোহার রড ও লাঠিসোঁটায় সজ্জিত হয়ে তাইজুল ইসলাম ও তার ভাতিজা আবুল বাশারের দুটি ঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।

এ ব্যাপারে তাইজুল ইসলাম জানান, বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে সিয়ামের পরিবারের সঙ্গে তাদের দ্বন্দ্ব রয়েছে। মানুষের চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অধিকার তার নেই। এ বিষয়ে প্রতিবাদ করায় তার ভাতিজা আবুল বাশারের দুটি ঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। ৯৯৯-এ ফোন দিলে পুলিশ আসলে তারা চলে যায়।

অভিযুক্ত অনিক খান সিয়ামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেন। সরকারি রাস্তা বন্ধ বা বাড়িঘর ভাঙচুরের সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি করেন।

সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, বুধবার ৯৯৯-এ একটি পরিবার পুলিশের সহযোগিতা চেয়েছিল। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ করলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম