ভাষানটেকে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
Advertisement
যুগান্তর প্রতিবেদন ও মিরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর ভাষানটেকে ১৩ বছর বয়সি কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মাজহারুল (৩২) পেশায় রিকশাচালক। বৃহস্পতিবার দুপুরে ২নং বস্তিতে এ ঘটনা ঘটে। ভাষানটেক থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল করিম সরকার বলেন, গ্রেফতার মাজহারুল এ ঘটনার দায় স্বীকার করেছেন। পুলিশ জানায়, ভুক্তভোগীর মা পেশায় একজন গৃহকর্মী এবং মাজহারুল তার দ্বিতীয় স্বামী। গত তিন বছর ধরে তারা ওই বস্তির একটি বাসায় ভাড়া থাকছেন। তার প্রথম সংসারের সন্তান ভুক্তভোগী কিশোরী। প্রতিদিনের মতো সকালে কাজে যাওয়ার সময় ৮ মাসের ছোট ভাইকে দেখাশোনার জন্য ভুক্তভোগীকে বাসায় রেখে যান তিনি। দুপুর ১২টার দিকে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারেন মাজহারুল কিশোরীকে ধর্ষণ করার সময় এলাকাবাসীর নিকট হাতেনাতে ধরা পড়েছে। পরে পুলিশ মাজহারুলকে গ্রেফতার করে। এরপর ভিকটিম কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
