Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

শ্রীপুরে মাটিকাটা নদী থেকে ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার

Advertisement

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মাটিকাটা নদী থেকে ভাসমান অবস্থায় কাঁচামাল ব্যবসায়ী নাঈমের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মহিলা মাদ্রাসার পেছনে মাটিকাটা নদীর শেখেরঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। নাঈম বরমী ইউনিয়নের বড়নল গ্রামের জামাল উদ্দিনের ছেলে। বরমী বাজারে কাঁচামালের ব্যবসা করতেন এবং বাড়ির পাশেই একটি পুকুর ভাড়া নিয়ে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করতেন। নাঈমের বাবা জামাল উদ্দিন বলেন, মঙ্গলবার রাত মাছ চাষের পুকুর দেখার জন্য বাড়ি থেকে বের হয়। সকাল পর্যন্ত বাড়িতে না আসায় সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান পাইনি। বৃহস্পতিবার সকালে বরকুল মহিলা মাদ্রাসার পেছনে মাটিকাটা নদীর শেখেরঘাট স্থানে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম