কালিয়াকৈরে চার গরু চোরকে পিটিয়ে পুলিশে সোপর্দ
Advertisement
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের সিনাবহ এলাকায় বৃহস্পতিবার নারীসহ চার গরুচোরকে ৩টি গরু এবং একটি ট্রাকসহ আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় ট্রাক থেকে একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। পরে পুলিশের অভিযানে চুরি যাওয়া আরও তিনটি গরু উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত আরেকজনকে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনায় বৃহস্পতিবার বিকালে কালিয়াকৈর থানার এসআই মতিউর রহমান বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেফতারকৃতরা হলো-তানজিরুল, আল আমিন, গোলাম মোস্তফা ও তার স্ত্রী নাসরীন বেগম। জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টায় তিনটি গরু নিয়ে একটি ট্রাক বেপরোয়া গতিতে সফিপুর-বড়ইবাড়ি আঞ্চলিক সড়ক দিয়ে যাচ্ছিলে। গরু বহনকারী ট্রাকটি সিনাবহ বাজার এলাকায় পৌঁছালে এলাকাবাসীর সন্দেহ হলে ট্রাকটিকে থামায়। এ সময় ওই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাদের আটক করে। তাদের কথা ও তথ্য মিল না পেয়ে গাড়ি তল্লাশি করে তিনটি গরু ও দেশীয় অস্ত্র দেখতে পেয়ে তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। আটককৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে গরু চুরির কথা স্বীকার করে। পরে তাদের দেওয়া তথ্য মতে উপজেলার বড় কাঞ্চরপুর মোস্তাফার বাড়ির পেছনে জঙ্গলে বাধা অস্থায় আরও তিনটি গরু উদ্ধার করে পুলিশ।
