Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

যৌতুকের টাকা না দেওয়ায় গৃহবধূকে হত্যা, স্বামী গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় জেসমিন আক্তার বিথী (২৯) নামে এক গৃহবধূকে যৌতুকের টাকার জন্য নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিথীর স্বামী আল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার হ্যাপি হোমস এলাকার একটি বাসা থেকে বিথীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশের দাবি, লাশে আঘাতের কিছু চিহ্ন পাওয়া গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

নিহতের পরিবার দাবি করেছে, সাত বছর আগে প্রেমের সম্পর্কের পর পরিবারের অমতে আল আমিনের সঙ্গে বিথীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই আল আমিন ও তার পরিবারের সদস্যরা যৌতুকের জন্য বিথীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। সম্প্রতি পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে তাকে চাপ দেওয়া হচ্ছিল।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিথী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে তার বাবার অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল হামিদ বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত থেকে রিমান্ড নেওয়া হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও তথ্য জানা যাবে। তদন্ত চলমান রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম