শ্রীনগরে ঝুট ব্যবসায়ী ও প্রবাসীর ফ্ল্যাটে ডাকাতি
Advertisement
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শ্রীনগরে ঝুট ব্যবসায়ী ও এক সিংগাপুর প্রবাসীর ফ্ল্যাটে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার রাত দুইটায় আটপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন তিনতলা ভবনে এই দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। এ সময় সংঘবদ্ধ ডাকাত দল দুই ফ্ল্যাট থেকে প্রায় সাড়ে ১০ ভরি স্বর্ণালংকার, ১০ ভরি রৌপ্য ও নগদ ২ লাখ ৬৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। শনিবার রাতে কোনাবাড়ীর ঝুট ব্যবসায়ী মঞ্জু মোড়লের তিনতলার গেটের তালা ভেঙে প্রায় ২৫ জনের ডাকাতরা ভেতরে প্রবেশ করে। তারা মঞ্জু মোড়লের ফ্ল্যাটে প্রবেশ করে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা লুটে নেয়। অপর গ্রুপটি দোতলার ভাড়াটিয়া সিংগাপুর প্রবাসী ফেরদৌসের ফ্ল্যাটে প্রবেশ করে। এ সময় তারা বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাততরা শাজাহান, ফেরদৌস ও শারমিনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
