Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহত

Advertisement

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক জোবায়ের (১৮) চার দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে মারা গেছেন। রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত জোবায়ের পাবনা সদরের রাজাপুরের জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি বন্দরের এনায়েতনগরের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

জানা গেছে, গত বুধবার রাতে বাসায় ফেরার পথে এনায়েতনগর ভাঙা ব্রিজের উত্তর পাশের ঢালে তিন ছিনতাইকারী তার পথরোধ করে। জোবায়ের বাধা দিলে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে এবং তার সঙ্গে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে খানপুর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম