আসামি ধরতে গিয়ে গণপিটুনি খেয়ে দুই এসআই হাসপাতালে
Advertisement
যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সাদা পোশাকে আসামি ধরতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন সাভার মডেল থানার এসআই শামিম হোসেন ও মশিউর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় পৌর এলাকায় মাদকস্পট খ্যাত বেদেপাড়ায় এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে অবস্থার অবনতি হলে তাদেরকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, আসামি রফিকুল ইসলামকে গ্রেফতার করার পর তার অনুসারীরা তাকে ছিনিয়ে নেয় ও পুলিশের দুই সদস্যকে গণধোলাই দিয়ে গুরুতর আহত করে।
সাভারের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম যুগান্তরকে বলেন, এসব আসামি পোশাক পরা অবস্থায় ধরা যায় না। তবে থানা পুলিশের একটা ব্যাক-আপ তাদের সঙ্গে ছিল। তাই বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে। তবে ওই আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
