আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ
ভৈরবে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫০
Advertisement
কিশোরগঞ্জ ব্যুরো
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জের ভৈরবে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যার পর থেকে রাত পৌনে ১১টা পর্যন্ত ভৈরবের দুর্জয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ ৫০ জন আহত হয়েছে। ধাওয়া-পালটাধাওয়ার কারণে কিশোরগঞ্জ-সিলেট মহাসড়ক এবং কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে, শহরের সর্দার হোটেলের মালিকের ভাতিজা অন্তরের সঙ্গে শহরের মাইক্রোবাস স্ট্যান্ড সভাপতি সিয়ামের লোকজনের গাড়ি ভাড়া নিয়ে তিন দিন আগে বিরোধ হয়। এর জেরে বুধবার সন্ধ্যায় দুগ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই মহল্লার যুবক ও কিশোররা সংঘবদ্ধ হয়ে ধাওয়া-পালটাধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঢাকা-সিলেট মহাসড়ক ও কিশোরগঞ্জের আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে অতিরিক্ত দাঙ্গা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ভৈরব থানার ওসি ও এক এসআই রয়েছেন।
