চাচাকে বাবা সাজিয়ে সিরাজদিখানে জাল দলিলেসম্পত্তি বিক্রির অভিযোগ
Advertisement
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিরাজদিখানের বালুচর মোল্লাকান্দিতে জাল দলিল করে প্রায় ১ কোটি টাকার সম্পত্তি বিক্রির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় জমির মালিককে প্রাণনাশের হুমকি প্রদান ও মারধরের ঘটনা ঘটেছে। বুধবার সকাল এ ঘটনা ঘটে। বালুচর মোল্লাকান্দির হযরত আলী অভিযোগ করেন, আক্কাস আলী ও হামেদ আলী তার চাচা রেজু বেপারীকে নিজের বাবা হিসাবে দেখিয়ে জাল কাগজপত্র ও দলিল তৈরি করে প্রায়বালুচর মৌজার ১৪৩নং খতিয়ানের ২২৭৯ ও ২২৮০নং দাগের ৪৪ শতাংশ জমি, কোটি টাকা মূল্যের সম্পত্তি বিক্রি করে দিয়েছেন।
