আড়াইহাজারে প্রবাসীর স্বর্ণালংকার টাকা ছিনতাই
Advertisement
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আড়াইহাজারে মুখোশধারী দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা খোয়ানোর অভিযোগ করেছেন এক কুয়েত প্রবাসী। বুধবার রাত ২টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার নিজকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে জয়নাল আবেদীনের ছেলে কুয়েত প্রবাসী সুজন (২৭) তার চাচাতো ভাই গিয়াস উদ্দিনের ছেলে নাজমুলকে সঙ্গে নিয়ে একটি হাইয়েস গাড়িযোগে ঢাকা থেকে নিজ বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। পথিমধ্যে রাত ৪টায় আড়াইহাজার থানার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী-ফেরিঘাট সড়কের চালাকচর ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছালে মুখোশধারী অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন দুষ্কৃতকারী দেশীয় অস্ত্রশস্ত্রসহ অপর একটি হাইয়েস গাড়ি দিয়ে তাদের গাড়ির গতিরোধ করে।
