Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

কালীগঞ্জে বিধবাকে বিবস্ত্র, ছেলেসহ মা হাসপাতালে, ভাঙচুর, স্বর্ণালংকার লুট

Advertisement

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কালীগঞ্জে পূর্বশত্রুতা ও জমিসংক্রান্ত বিরোধে বিধবা এক নারী ও তার ছেলেকে এলোপাতাড়ি মারধর করেছে জাকারিয়া শেখ, মোস্তাকিন শেখ, আল আমিন শেখ, মাহমুদা বেগম, রোকেয়া বেগম, আব্দুল্লাহ ও শাহিনুর বেগমসহ তাদের সহযোগীরা। সন্ত্রাসীরা বিধবা ওই নারীর পরনের জামাকাপড় টেনেহিঁচড়ে শ্লীলতাহানি করে। একপর্যায়ে বিধবার রক্তমাখা জামা শরীর থেকে খুলে নিয়ে পুড়িয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিবেশীরা এসে গুরুতর রক্তাক্ত জখম, অচেতন ও বিবস্ত্র অবস্থায় তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সংবাদ লেখা পর্যন্ত বিধবা নারী ও তার ছেলে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় বিধবার বাড়িতে ভাঙচুর করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে হামলাকারীরা। এ ঘটনা ঘটেছে ৬ জুন বেলা সাড়ে ১১টার দিকে জাঙ্গালিয়া মধ্যপাড়া নাদু শেখের বাড়িসংলগ্ন রাস্তায়। কালীগঞ্জের ওসি জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি শুনে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী বিধবা সাবিনা ইয়াসমিন জানান, প্রায় ৮ বছর আগে আমার স্বামী মারা যান। তার মৃত্যুর পর সন্তানদের নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করে আসছি। স্বামীর মৃত্যুর পর থেকেই দেবর-ভাসুর ও তার ছেলেরা জোর করে সন্তানদেরসহ আমাকে বাড়ি থেকে তাড়িয়ে জায়গা-জমি দখলের নানা পাঁয়তারা করে আসছিল। মানুষের সহায়তায় বড় ছেলে প্রবাসে থাকে আর ছোট ছেলে সাব্বির হোসেন জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিরাপত্তা কর্মী হিসাবে কর্মরত রয়েছে। ৬ জুন বেলা সাড়ে ১১টার দিকে ছোট ছেলে সাব্বির তার ফুপার পাওনা টাকা নিয়ে যাওয়ার সময় বাড়ির দক্ষিণ পাশে রাস্তায় গেলে আসামিরা তার পথরোধ করে দেশীয় অস্ত্র দা, ছেন ও লাঠিসোঁটা নিয়ে মারধর করে। ছেলের চিৎকার শুনে আমি দৌড়ে ঘটনাস্থলে গেলে আমাকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়। আমাকে মাটিতে ফেলে শ্বাসরুদ্ধ করে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে পরনের রক্তমাখা কাপড় ছিঁড়ে বিবস্ত্র করে আগুন দিয়ে পুড়িয়ে দেয় সন্ত্রাসীরা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম