কর্তব্যে অবহেলায় দক্ষিণ কেরানীগঞ্জে কনস্টেবল ক্লোজ
Advertisement
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কর্তব্যে অবহেলার অভিযোগে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কনস্টেবল জুয়েল মিয়াকে ক্লোজ করা হয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৮ জুন রাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের একটি অংশে মোবাইল টহল টিমের দায়িত্বে ছিলেন কনস্টেবল জুয়েল। অভিযোগ রয়েছে, নির্ধারিত এলাকায় টহল পরিচালনার পরিবর্তে তিনি একটি পেট্রোলপাম্পে পোশাক খুলে বিশ্রাম নিচ্ছিলেন। ওই রাতে মহাসড়কে ডাকাতির শিকার হওয়া এক ট্রাকচালক অভিযোগ করেন, দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা যথাযথভাবে টহল না দেওয়ায় তিনি ডাকাতের কবলে পড়েন। তার দাবি, পুলিশ সদস্যরা দায়িত্বস্থলে না থেকে একটি পেট্রোলপাম্পে অবস্থান করছিলেন। নিয়মিত টহল পরিচালিত হলে হয়তো এমন ঘটনার মুখোমুখি হতে হতো না। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন, পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব ও শৃঙ্খলার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
