টঙ্গীবাড়ীতে শিশু নিপীড়নে ব্যর্থ হয়ে হত্যাচেষ্টা
শিক্ষক পলাতক
Advertisement
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
টঙ্গীবাড়ীতে বলাৎকারে ব্যর্থ হয়ে শিক্ষার্থীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে পশ্চিম সোনারংয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক হাফেজ লোকমান হোসেন পলাতক রয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক বৃহস্পতিবার দুপুরে তার মাদ্রাসার শিক্ষার্থীকে পশ্চিম সোনারং এলাকায় জনৈক বারেক মিয়ার বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে বলাৎকারের চেষ্টা চালায়। এ সময় শিক্ষার্থী আপত্তি জানালে শিক্ষক ধারালো অস্ত্র দিয়ে শিক্ষার্থীর গলায় ও হাতে উপর্যুপরি আঘাত করে। এতে শিক্ষার্থীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে শিক্ষক তাকে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিক্ষার্থীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরিস্থিতির অবনতি হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ওসি মোহাম্মদ শামীম জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে ইতোমধ্যেই মাঠে নেমেছে পুলিশ। অভিযুক্ত লোকমান হোসেন ভোলার চরফ্যাশনের ইসলাম আলীর ছেলে। সে টঙ্গীবাড়ীর সোনারং পুরাতন জামে মসজিদে ইমামতির পাশাপাশি খিলপাড়া সুন্নাতুল মদিনা মাদ্রাসায় শিক্ষকতা করে।
