Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

কামরাঙ্গীরচরে ভায়রা ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানীর কামরাঙ্গীরচরে পারিবারিক বিরোধের জেরে ভায়রা ভাইয়ের ছুরিকাঘাতে মোহাম্মদ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় একটি লাড্ডুর দোকানের কর্মচারী ছিলেন। সোমবার রাত সোয়া ৮টায় কামরাঙ্গীরচর থানার ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বড় বোন শারমিন বেগম জানান, শুক্রবার মোহাম্মদের স্ত্রী গ্রামের বাড়িতে যান। এ সময় মোহাম্মদ বাসায় অন্য এক নারীকে নিয়েছিলেন বলে তার সৎ ভায়রা ভাই কাওসার মোহাম্মদের স্ত্রী শ্যামলী ও স্বজনদের কাছে অভিযোগ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

এর জের ধরে সোমবার রাতে কাওসার, তার স্ত্রী সোনিয়া, মুজাহিদসহ ১০-১২ জন মোহাম্মদকে মারধর করেন। একপর্যায়ে কাওসার তার পিঠে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

নিহত মোহাম্মদ মুন্সীগঞ্জ সদর উপজেলার বিক্রমপুর এলাকার আলাউদ্দিনের ছেলে। তিনি কামরাঙ্গীরচরের ঈদগাহ মাঠ এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম