Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

বন্দরে ক্ষুর দিয়ে স্ত্রীকে হত্যা

Advertisement

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বন্দরে পারিবারিক কহলের জেরে স্ত্রী সাথীকে (৩৮) ক্ষুর দিয়ে গলা কেটে হত্যা করেছে স্বামী জনি শীল। বুধবার সন্ধ্যায় উপজেলার ঝাউতলা ইব্রাহীম মিয়ার ভাড়া বাড়িতে এ হত্যার এ ঘটনা ঘটে। হত্যার পর পালিয়ে যায় ঘাতক স্বামী জনি শীল। স্থানীয়রা জানান, কলাবাগ ঝাউতলা সরদার বাড়ি এলাকার ইব্রাহীম মিয়ার বাড়িতে প্রায় চার বছর ধরে ভাড়ায় বসবাস করছিলেন ওই দম্পত্তি। জনি স্থানীয় বাজারে সেলুনের দোকান চালাত। কয়েকদিন পর পরই তারা স্বামী-স্ত্রী ঝগড়া করতেন। বুধবার সন্ধ্যায় ভাড়াটিয়ারা ঘরের দরজার পাশে রক্ত দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘরের দরজা খুলে গৃহবধূ সাথীর লাশ উদ্ধার করে। ওসি গোলাম মুক্তার জানান, গলার কাটা দেখে ধারণা করা হচ্ছে তাকে ক্ষুর দিয়ে গলা কাটা হয়েছে। ঘাতক জনিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম