Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মুন্সীগঞ্জ

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

লৌহজং উপজেলায় সোহেল মুন্সী (৩৯) নামে এক ভাঙারির ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়। বুধবার গভীর রাতে গাঁওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল মুন্সী মৃত ইসমাইল মুন্সীর ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে সোহেল মুন্সী তার বসতবাড়ির উত্তর দুয়ারী ঘরে একাই ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ২টার দিকে বাড়ির উঠানে শব্দ শুনে সোহেলের মা সেফালি বেগম ও স্ত্রী নূপুর বেগম ঘুম থেকে জেগে ওঠেন। বাইরে এসে তারা দেখতে পান, উঠানে সোহেল মুন্সীর ব্যবহৃত মোটরসাইকেলে আগুন জ্বলছে। এ সময় সোহেলের রক্তাক্ত লাশ উঠানে পড়ে থাকতে দেখা যায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম