Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

মুন্সীগঞ্জে অপহৃত শিশু কিশোরগঞ্জে উদ্ধার

রূপগঞ্জে ব্যবসায়ী নিখোঁজ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গজারিয়া থেকে অপহৃত পাঁচ বছর বয়সি এক শিশুকে কিশোরগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযুক্ত অপহরণকারী পালিয়ে গেছে। উদ্ধার হওয়া শিশুটির নাম হোসাইন ঢালী (৫)। সে গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের মো. হক মিয়া ঢালীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১২টায় বাড়ির সামনে ইউনিয়ন পরিষদ মাঠে খেলাধুলা করছিল হোসাইন। একপর্যায়ে তাকে খুঁজে পাওয়া না গেলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পাশের একটি ডকইয়ার্ডের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এক ব্যক্তি শিশুটিকে নিয়ে যাচ্ছেন। এরপর ফুটেজ ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অপহরণকারীকে শনাক্ত করা হয়।

শিশুটির মা বিউটি আক্তার বলেন, আমি সেদিন বাবার বাড়িতে ছিলাম। সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের কাছ থেকে জানতে পারি, আমার ছোট খালার স্বামী উজ্জ্বল আমার ছেলেকে নিয়ে গেছে। অভিযোগ পাওয়ার পর গজারিয়া থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। পরে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী এলাকায় অভিযান চালানো হয়।

রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকার অপহৃত ব্যবসায়ী শ্যামল ভুঁইয়া (৪৭) গত ১৫ দিনেও উদ্ধার হয়নি। অপহৃত ব্যবসায়ী শ্যামল ভুঁইয়ার স্ত্রী লাকি আক্তার বলেন, শ্যামল ভুঁইয়া দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসা করে আসছেন। জমি সংক্রান্ত ও পূর্ব শত্রুতার জের ধরে ৬ জুন রূপসী গ্রামের মীর মোশারফ হোসেনের নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসী রামদা, ছুরি ও লাঠিসোঁটায় সজ্জিত হয়ে তাদের বাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা শ্যামল ভুঁইয়া ও তার বড় ভাই মিলন ভুঁইয়ার বাড়িতে হামলা করে ভাঙচুর ও লুটপাট করে আসবাবপত্রসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। শুকবার বিকাল ৪টা পর্যন্ত লাকি আক্তারের স্বামী ব্যবসায়ী শ্যামল ভুঁইয়াকে উদ্ধার করা যায়নি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম