Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

বন্ধুকে ‘আব্বা’ ডাকতে বলায় ছুরিকাঘাতে যুবক খুন

Advertisement

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দক্ষিণ কেরানীগঞ্জে বন্ধুকে ‘আব্বা’ ডাকতে বলার জেরে ছুরিকাঘাতে যুবক ইমন খুন হয়েছেন। শুক্রবার শুভাঢ্যা ইউনিয়নের খেজুরবাগ সাতপাখি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত আরাফাত হোসেন রবিউলকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। ইমনের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায়। অভিযুক্ত রবিউলও একই এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইমন ও তার বন্ধু রবিউল নদীপথে ঢাকার সদরঘাট এলাকায় ঘুরতে যান। ঘোরাঘুরি শেষে নৌকাযোগে নিজ এলাকায় ফেরার পথে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এলাকায় ফিরে রবিউল ইমনকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত ইমনকে উদ্ধার করে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা রবিউলকে আটক করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে রবিউল দাবি করে, সদরঘাট থেকে ফেরার পথে ইমন মজা করে তাকে ৫০০ টাকার বিনিময়ে ‘আব্বা’ বলে ডাকতে বলে। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। সেই বিরোধে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম জানান, রবিউল থানার হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম