Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

স্ত্রীর সহযোগিতায় আশুলিয়ায় শিশুকে ধর্ষণ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সাভার ও আশুলিয়ায় তিনজন ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, রোববার রাতে আশুলিয়ার নৈহাটি এলাকায় ১৩ বছরের এক শিশুকে অভিযুক্ত পশুরাম মনিদাস তার স্ত্রী তপসা রানীর সহযোগিতায় ধর্ষণ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। এ ঘটনায় আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে ভুক্তভোগী পরিবার।

অপরদিকে আরেক ঘটনায় আশুলিয়ায় ১০ বছরের এক মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে তার সৎ বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে আশুলিয়া থানায় রোববার রাতে একটি মামলা করেছেন। আশুলিয়ার নরসিংহপুর এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। গ্রেফতার সৎ বাবা জহুরুল ইসলাম পেশায় একজন অটোরিকশাচালক।

জানা যায়, রাত পৌনে ১২টার দিকে ভুক্তভোগী ওই মেয়েকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে তার সৎ বাবা জহুরুল। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের লোকজন এসে জহুরুলকে আটকে রেখে পুলিশে খবর দেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু দুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ধর্ষক দুজনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে সোমবার সাভার থানাধীন বিরুলিয়া ইউনিয়নের ধরেন্ডা কমলাপুরের ঢাল এলাকা থেকে রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় এক যুবতীকে উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী। পরে সাভার থানা পুলিশ মেয়েটিকে আশঙ্কাজনক অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। যুবতীটির ওপর পাশবিক নির্যাতন চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম