পরিচ্ছন্নতাকর্মীদের মারধর
প্রতিবাদে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ
Advertisement
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফতুল্লায় বাসা বাড়ি থেকে ময়লা-আবর্জনা সংগ্রহকারী পরিচ্ছন্নতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রায় এক ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। শুক্রবার সকালে ফতুল্লার রিয়া গোপ জাতীয় ক্রীকেট স্টেডিয়ামের সামনে লিংক রোডে এ অবরোধ করা হয়।
পরিচ্ছন্নতাকর্মীরা জানান, ফতুল্লা ইউনিয়ন ও সিটি করপোরেশনের প্রায় ৬০০টি ভ্যান গাড়ি দিয়ে বাসা বাড়ির ময়লা-আবর্জনা সংগ্রহ করে লামাপাড়া এলাকায় মার্কাজ রোডে ডাক্তার শাহ নেওয়াজের জমিতে ডাম্পিং করেন। এসব গাড়ির চাকায় বা বডিতে কোনো সমস্যা দেখা দিলে রিয়া গোপ স্টেডিয়ামের সামনে সড়কের পাশে মেরামত করা হয়। বুধবার বিকালে কয়েকটি গাড়ি মেরামতের সময় লামাপাড়া এলাকার আতাবুরের ছেলে হিমেল সড়কের পাশ থেকে গাড়ি সরিয়ে নেওয়ার কথা বলে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীকে মারধর করেন। তখন পরিচ্ছন্নকর্মীরাও তাদের মারধর করে। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আপস মীমাংসায় বসেন উভয়পক্ষ। সেই আপস মীমাংসার বৈঠকে হিমেল তার দলবল নিয়ে ১০-১২ জন পরিচ্ছন্নতাকর্মীদের হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, পরিচ্ছন্নতাকর্মীদের অভিযোগ শুনেছি এবং তাদের আইনগত সহযোগিতার আশ্বাস দিয়েছি। পরে তারা সড়ক অবরোধ ছেড়ে দেয়।
