Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

রাজধানীর বংশালে স্ত্রীর হাতে খুন ঢামেক কর্মচারী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানীর এক বাসায় স্ত্রী নাসিমা আক্তারের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে বুকে লোহার রড ঢুকে মো. সুমন মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বংশাল থানাধীন নাজিমউদ্দীন রোডের জমিদার গলিতে মঙ্গলবার এ ঘটনা ঘটে। সুমন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে দৈনিক ভিত্তিক কর্মচারী হিসাবে কর্মরত ছিলেন। তিনি হবিগঞ্জ জেলার কমলগঞ্জ থানার মো. নবী মিয়ার ছেলে। এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি সংশ্লিষ্ট বংশাল থানাকে জানানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য নাসিমাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

জানা যায়, দুপুর ১টার দিকে সুমনের দ্বিতীয় স্ত্রী নাসিমা রক্তাক্ত অবস্থায় সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নাসিমার দাবি, তার স্বামী মাদকাসক্ত। সোমবার বাসার বাজারের জন্য রাখা ১ হাজার ৫০০ টাকা নাসিমার অগোচরে সুমন সরিয়ে নেন। সেই টাকায় মাদক কেনেন। মঙ্গলবার এ নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ক্ষিপ্ত হয়ে সুমন নাসিমাকে মারধর করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম