Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ব্লাডডোনারকে হত্যাচেষ্টা

যুবদল নেতার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

Advertisement

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় আশরাফুল ইসলাম তৌকির নামে এক ব্লাডডোনারকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যাচেষ্টা চালিয়েছে যুবদলের নেতাকর্মীরা। বুধবার রাতের এ ঘটনায় কোনো ব্যবস্থা না নেওয়ায় শুক্রবার স্বেচ্ছাসেবী সংগঠন ফতুল্লা ব্লাড ডোনার্সের সদস্যরা ফতুল্লা থানা ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। পরে পুলিশের আশ্বাসে তারা কর্মসূচি বন্ধ করেন।

আহতের বড় ভাই রাব্বি জানান, তৌকির ফতুল্লা ব্লাড ডোনার্সের সভাপতি। বিপদ-আপদে এলাকার লোকজন ডাকলে তাদের পাশে দাঁড়ায়। বুধবার রাতে ফতুল্লা পোস্ট অফিস মোড়ে স্থানীয় অনিককে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে সে সামান্য আহত হয়। স্থানীয় লোকজন ট্রাকসহ চালক রাজুকে আটক করে। অনিক তৌকিরকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। তিনি আরও বলেন, তৌকির সেখানে গিয়ে ট্রাকচালকের সঙ্গে অনিকের মীমাংসা করে দেন। কিন্তু ট্রাকচালক রাজু তাদের মেনে না নিয়ে ফতুল্লার ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সৈকত রাজকে ফোন করে। রাজ রামদা, লোহার পাইপ হাতে একাধিক মোটরসাইকেলে সঙ্গীসহ এসে তৌকিরকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে আমার মা আকলিমা বেগম থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম