বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত
Advertisement
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মো. ইউনুস আলী নামের পুলিশ সদস্যকে (নায়েক) ছুরিকাঘাত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের চুনাভূড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য ইউনুস আলী বন্দরের চুনাভূড়া এলাকার বাসিন্দা। তিনি সম্প্রতি গাজীপুর মেট্রোপলিটন পুলিশে যোগদান করেছেন এবং ছুটিতে বাড়িতে আসেন। রোববার ঘুরতে বের হলে স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী তুহিনকে প্রকাশ্যে মাদক বিক্রি করতে দেখেন। পুলিশ সদস্য ইউনুস এতে প্রতিবাদ জানান এবং মাদক বিক্রিতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তুহিন ও তার সঙ্গীরা ওই পুলিশ সদস্যের ওপর চড়াও হয় এবং ধারালো চাকু দিয়ে তার গলায় আঘাত করে পালিয়ে যায়। ইউনুস আলীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। ওসি জামালউদ্দিন জানান, মাদক ব্যবসায়ী তুহিনসহ হামলায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
