Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

মুন্সীগঞ্জে স্ত্রীকে নিয়ে সালিশে মাতবরের মাথায় হাতুড়ির আঘাত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মুন্সীগঞ্জ

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পারিবারিক বিরোধের জেরে সালিশকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদরের রামপালে চাচাতো ভাইকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যাচেষ্টার অভিযোগ ওঠেছে সেলিম হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে ঢাকার মুগদা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আহত আবুল কালাম বেপারী (৫৫) স্থানীয়ভাবে সালিশকারী বা মাতবর হিসাবে দায়িত্ব পালন করতেন।

ঘটনার পর তাকে উদ্ধার করে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। এ ঘটনায় আহতের বোন সেলিনা বেগম মুন্সীগঞ্জ থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হোসেন জানান, মুগদা থানার জান্নাতবাগ থেকে সেলিম হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বনিক্যপাড়া ব্রিজের ঢাল থেকে হত্যাচেষ্টায় ব্যবহৃত হাতুড়ি উদ্ধার করা হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম