Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

শ্রীনগরে বিএনপি অফিসে ঢুকে হামলা

আহত ৪

Advertisement

Icon

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শ্রীনগরে তন্তর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ঢুকে যুবদল নেতাদের ওপর হামলা চালিয়ে ৪ নেতাকে পিটিয়ে আহত করা হয়েছে। শুক্রবার সকালে তন্তর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় আহত যুবদল নেতা অনিক বাদী হয়ে হামলাকারী মন্টু শেখসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন। জানা যায়, উপজেলা যুবদলের অনিক ইসলাম অভি, রফিকুল ইসলাম দিপু, কৃষক দলের আ. রহিম ও বিএনপির পিন্টু সিংপাড়া কার্যালয়ে আলোচনা করছিলেন। এ সময় পূর্বশত্রুতার জেরে সিংপাড়ার মৃত রশিদ শেখ ছেলে মন্টু শেখের নেতৃত্বে রক্তিম, সায়মন, কামাল সানিসহ ১২-১৫ জন অনিকের ওপর হামলা চালিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। অনিককে রক্ষা করতে গেলে হামলাকারীরা অন্যদেরও পিটিয়ে আহত করে। হামলাকারী মন্টু শেখের কাছে জানতে চাইলে তিনি হামলার কথা অস্বীকার করে বলেন, আমি ৩৭ বছর বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। যার কথা বলছেন সে কিন্তু ছেলে ভালো না। শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম