Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

দোহারে বাড়ি থেকে শিশু নিখোঁজ

বাবার দাবি অপহরণ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দোহারের অরঙ্গবাদ গ্রাম থেকে নিখোঁজ হয়েছে দুই বছর বয়সি শিশু মোহাম্মদ ত্বোহা আদনান। বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকেই সে নিখোঁজ হয়। শিশুটি মো. অভি হোসেনের একমাত্র ছেলে।

নিখোঁজ শিশুটির বাবা জানান, ত্বোহার মা তাকে নিজ হাতে খাবার খাইয়ে কিছুক্ষণের জন্য পাশের কক্ষে যায়। ফিরে এসে দেখে, আদরের সন্তানটি আর সেখানে নেই। শুরু হয় আত্মীয়স্বজনের বাড়ি ও আশপাশের সব জায়গায় হন্যে হয়ে খোঁজাখুঁজি। কিন্তু দীর্ঘ সময়েও ত্বোহার কোনো সন্ধান না পেয়ে ভেঙে পড়েছে পরিবার। এ ঘটনায় বৃহস্পতিবার দোহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শিশুটির বাবা জানান, একমাত্র ছেলে ও স্ত্রীকে নিয়ে রাজধানীর চকবাজারে থেকে চাকরি করেন তিনি। এ মাসের শুরুর দিকে মহররমের জন্য গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন তারা।

শত্রুতার বশে নয় তার ছেলেকে একটি চক্র অপহরণ করেছে বলে অভিযোগ করে তিনি আরও জানান, আমরা ছেলেকে না পেয়ে যখন পাগলের মতো হন্যে হয়ে খুঁজছিলাম তখন স্থানীয়রা জানান বাড়ির পাশ দিয়ে অটোরিকশা করে বোরকা পরা একাধিক ব্যক্তি গিয়েছেন। তারাই আমার ছেলেকে অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ তার। এ বিষয়ে জানতে দোহার থানার ওসি আবু বকর সিদ্দিকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম