Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

শিশু নিখোঁজ

সাভারে মাদ্রাসার প্রধানসহ সব শিক্ষক পালিয়েছে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সাভারে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে মাদ্রাসার প্রিন্সিপালসহ শিক্ষকরা শিক্ষার্থীদের রেখে পালিয়ে গেছে। এ ঘটনায় এক শিশু শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। মঙ্গলবার দুপুরে সাভারের উল্লাইলের কর্ণপাড়ার দাওয়াতুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা ও হুমায়রা জান্নাত হিফজ বালিকা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। জানা গেছে, কর্ণপাড়ার তিনতলা ভবনের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে মাদ্রাসা পরিচালনা করে আসছিলেন মাওলানা আনাছ আলী। সেখানে ৬০-৬৫ জন শিশু ছেলে ও মেয়ে শিক্ষার্থী ভর্তি করান অভিভাবকরা। গত কয়েকদিন ধরে মাদ্রাসায় প্রিন্সিপাল শিশু শিক্ষার্থীদের ধর্ষণ চেষ্টা, মারধর ও অনৈতিক কর্মকাণ্ড করে আসছিলেন। এ ধরনের অভিযোগে অভিভাবকরা সেখানে জড়ো হলে মাদ্রাসার প্রিন্সিপালসহ সব শিক্ষক শিক্ষার্থীকে রেখে পালিয়ে যায়। তারা জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু শিক্ষার্থীদের উদ্ধার করে অভিভাবকদের কাছে বুঝিয়ে দেন। এ ঘটনার পর থেকে আব্দুল্লাহ আল মুহিন নামে এক শিশু শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। সাভার মডেল থানার এসআই নূরুল ইসলাম জানান, ১৩ বছরের একটি মেয়েকে উদ্ধার করা হয়েছে। তাকে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে। এ ঘটনায় মামলা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

জ্বালানি ও এআই স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের

জ্বালানি ও এআই স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের

সিইসির পদত্যাগ দাবি দিল্লিতে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা

দিল্লিতে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা

শিশুকে যৌন নিপীড়ন টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে মারধর

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে মারধর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম