Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

সিন্ডিকেট সভা চলাকালে ‘ঘেরাও’ কর্মসূচিতে ডাকসু নেতারা

Advertisement

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শিক্ষার্থীবান্ধব ও স্বচ্ছ সিট বণ্টন নীতিমালা প্রণয়নের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনের সামনে অবস্থান এবং ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা। এ সময় ভবনের ভেতরে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভা চলছিল।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে অবস্থান নেন ডাকসু ও বিভিন্ন হল সংসদের নেতারা। পরে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে তারা সিন্ডিকেট সভাকক্ষের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন।

কর্মসূচিতে তারা ‘স্বচ্ছ নীতিমালা, দিতে হবে দিয়ে দাও’, ‘গণরুমের পাঁয়তারা, রুখে দিবে ছাত্ররা’, ‘আবাসনে রিঅ্যাড, গণরুমের রোডম্যাপ’, ‘গেস্টরুমের পাঁয়তারা, রুখে দিবে ছাত্ররা’, ‘বিতর্কিত সিট নীতিমালা, চলবে না চলবে না’, ‘আদু ভাইয়ের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ এবং ‘সে নো, গণরুম’সহ বিভিন্ন স্লোগান দেন।

ডাকসু নেতাদের দাবি, অনার্সে দুবছর এবং মাস্টার্সে এক বছর রি-অ্যাডমিশনসহ আবাসিক সুবিধা দেওয়ার উদ্যোগ একটি নির্দিষ্ট ছাত্রসংগঠনের হলকেন্দ্রিক আধিপত্য বিস্তারের সুযোগ তৈরি করবে। পুনঃভর্তি বা দীর্ঘ মেয়াদে অবস্থানকারী শিক্ষার্থীদের জন্য সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে, যাতে তারা নিয়মিত শিক্ষার্থীদের আবাসিক অধিকার ক্ষুণ্ন করতে না পারেন।

ডাকসুর ছাত্র পরিবহণ সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, আমরা জানতে পেরেছি তিনবার রিঅ্যাড এর মাধ্যমে আট বছর হলে অবস্থান সুযোগ সৃষ্টির পাঁয়তারা চলছে। ফলে এর মাধ্যমে আগের মতো গণরুম, গেস্টরুম ফিরে আসবে।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের সহসভাপতি (ভিপি) মো. আহসান হাবীব ইমরোজ অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাসীদের আখড়া বানানোর চেষ্টা করছে। ১৫ জুলাই আক্রমণে সেসব শিক্ষক ও ছাত্রলীগের নেতারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করতে হবে।

সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ থানায় ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনা নিয়ে সহকারী প্রক্টর ড. এনামুল হক সজিব, রেজাউল করিম সোহাগ ও শান্টু বড়ুয়ার সঙ্গে ডাকসু নেতাদের বাগ্বিতণ্ডা হয়।

এরপর রাত ৮টা ২৩ মিনিটে প্রক্টরদের সহযোগিতায় ডাকসুর ছয়জন প্রতিনিধি সিন্ডিকেট সভাকক্ষে প্রবেশ করেন।

কর্মসূচিতে ডাকসুর পরিবহণ সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদসহ বিভিন্ন হল সংসদের নেতারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ব্যবসায়ীকে এলাকা ছাড়ার হুমকি কদমতলীর ওসির

ব্যবসায়ীকে এলাকা ছাড়ার হুমকি কদমতলীর ওসির

রাজধানীতে যুক্তরাষ্ট্র প্রবাসীর দুটি ফ্ল্যাট দখলের অভিযোগ

রাজধানীতে যুক্তরাষ্ট্র প্রবাসীর দুটি ফ্ল্যাট দখলের অভিযোগ

বৈশ্বিক ক্ষুধা সূচক ভারত পাকিস্তানের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ

ভারত পাকিস্তানের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ

মিরপুরে চাঁদাবাজি নেটওয়ার্কের তিন ভাই গ্রেফতার

মিরপুরে চাঁদাবাজি নেটওয়ার্কের তিন ভাই গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম