Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

হবিগঞ্জে হামলার প্রতিবাদ

নারায়ণগঞ্জে এনসিপির বিক্ষোভে বিএনপিকে হুঁশিয়ারি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

হবিগঞ্জে পদযাত্রা অনুষ্ঠান শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা ও বুধবার ১৪৪ ধারা চলাকালীন এলাকায় প্রবেশে পুলিশের বাধার প্রতিবাদে বুধবার বিকালে নারায়ণগঞ্জে জেলা এনসিপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিলটি নগরীর চাষাঢ়া থেকে শুরু করে বিবি রোডের দুই নম্বর গেট হয়ে পুনরায় চাষাঢ়া এলাকায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। বিক্ষোভ মিছিল থেকে বিএনপির বিরুদ্ধে নানা স্লোগান দেন এসসিপির নেতাকর্মীরা। সমাবেশে নারায়ণগঞ্জ-৪ ফতুল্লা আসনের সংসদ-সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আলামিন বক্তব্য দেন। তিনি বলেন, বিএনপি সরকারকে জনগণ একসেপ্ট করেনি। আপনারা হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট নন, হাসিনা বড় ফ্যাসিস্ট হয়েও পালাতে বাধ্য হয়েছে। আপনারাও থাকতে পারবেন না। জুলাই মাসে দেড় হাজার মানুষ শহীদ হয়েছিলেন। এই জুলাই মাসে জুলাইযোদ্ধাদের হামলা, সন্ত্রাস জনগণ মেনে নেবে না। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার, মহানগর আহ্বায়ক সৈকত আলীসহ জেলা মহানগরের নেতৃবৃন্দ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশে ঢুকে বিএসএফের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বাংলাদেশে ঢুকে বিএসএফের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর

এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড সৌদির কাছে কিছু প্রশ্নের জবাব চেয়েছে ঢাকা

সৌদির কাছে কিছু প্রশ্নের জবাব চেয়েছে ঢাকা

সৃজনশীল শিল্প হবে অর্থনীতির নতুন চালিকাশক্তি: অর্থমন্ত্রী

সৃজনশীল শিল্প হবে অর্থনীতির নতুন চালিকাশক্তি: অর্থমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম