Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

কালিয়াকৈরে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণের চেষ্টা

Advertisement

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কালিয়াকৈরের মৌচাক ইউনিয়নের তেলিরচালা এলাকায় গভীর রাতে ঘরে ঢুকে এক কিশোরী (১২) ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন। শনিবার ভোরে ওই এলাকার রেজাউল করিমের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে কিশোরীকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। অভিযুক্ত জামালপুরের দেওয়ানগঞ্জ ভিটাকান্দির রহমত আলীর ছেলে রাসেল আহমেদ (৩৩)। তিনি রেজাউল করিমের বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় পোশাক কারখানায় চাকরি করে অভিযুক্ত রাসেল। একই বাসা ভাড়া নিয়ে ওই কিশোরী বাবা-মাসহ বসবাস করেন। শুক্রবার রাতে বাবা-মায়ের সঙ্গে খাওয়া-দাওয়ার পর ঘরের একটা আলাদা কক্ষে ঘুমিয়ে পড়ে ওই কিশোরী। এ সুযোগে রাসেল রাত সাড়ে ৩টার দিকে কৌশলে দরজা খুলে ঘরে ঢুকে কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্তকে আটক করে গণধোলাই দেয়।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, কিশোরী ধর্ষণের চেষ্টার অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

দলীয় মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

গুলশানে অবৈধ বারে অভিযান ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম