ঢামেকে ৩ ঘণ্টা অবরুদ্ধ
শান্তা ফারজানাসহ ৬ জন পুলিশ হেফাজতে
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তিন ঘণ্টা অবরুদ্ধ ও হামলা শেষে নতুন ধারা বাংলাদেশের ৬ জনকে হেফাজতে নিয়েছে শাহবাগ থানা পুলিশ। বের করার সময় তাদের ওপর আবারো হামলা চালায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্য ও অন্যান্য নেতাকর্মীরা। মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে তাদের কড়া পাহারায় হাসপাতালের জরুরি বিভাগ থেকে বের করে পুলিশের গাড়িতে নিয়ে যাওয়া হয়। আহত অবস্থায় ছয়জনকে পুলিশি হেফাজতে নেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রাব্বানী।
পুলিশ হেফাজতের নেওয়া নতুন ধারা বাংলাদেশের ৬ নেতাকর্মীরা হলেন-নতুন ধারা বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, চেয়ারম্যান মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান ড. নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান এবং সাংগঠনিক সম্পাদক আতাপ মন্ডল ও হরিদাস সরকার।
শাহবাগ থানা সূত্র জানায়, ঢাকা মেডিকেলে নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক ও মহাসচিবসহ ৬ জন অবরুদ্ধ ছিলেন। পরে তাদের পাহারায় শাহবাগ থানায় নেওয়া হয়।
এর আগে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরাম গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগের দেড় ঘণ্টা চিকিৎসাসেবা বন্ধ থাকার পর ফের চালু হয়। এরপর আবারো হামলায় চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়।
